×

খবর

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২ যুবক রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো  ২ যুবক রিমান্ডে

জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই যুবক সাহেদুল ইসলাম (৩৭) ও রিশাদ তায়ানীর (২৫) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল আদালতে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম দুই যুবককে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

পুলিশের আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সিঙ্গাপুর অবস্থানকালে বিভিন্ন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন মর্মে জানান। তারা যেকোনো সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশে জঙ্গি হামলা করতে পারেন, এমন সম্ভাবনা রয়েছে। তারা বাংলাদেশের কোনো নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না, কোনো ইলেকট্রনিকস ব্যবহার করে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করেন কি না, জঙ্গি কার্যক্রমের অর্থের জোগানদাতা কে বা কারা তা জানা, বাংলাদেশে তাদের অস্তিত্ব আছে কি না ও আন্তর্জাতিক নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা জানার জন্য আসামিদের পাঁচদিনের রিমান্ড প্রার্থনা করছি। আদালতে শুনানিতে আসামিদের রিমান্ড মঞ্জুরের যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, বাংলাদেশের অনেক শ্রমিক সিঙ্গাপুরে কাজ করেন। তাদের এমন কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। তাদের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে ও তারা কেন এমন কর্মকাণ্ডে জড়িত হয়েছে, সেসব তথ্য উদ্ঘাটন জরুরি।

গতকাল আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিচারক এক আসামিকে জিজ্ঞাসা করেন, কেন সিঙ্গাপুর পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় নাম উল্লেখ করে রিশাদ তায়ানী নামের এক আসামি আদালতকে বলেন, ২০২৩ সালে ফারাবী নামের এক লোককে নিয়ে ফেসবুকে লিখছিলেন এ জন্য। এ সময় বিচারক ফারাবীর পরিচয় জানতে চাইলে রিশাদ বলেন, তিনি বাংলাদেশের হেফাজত ইসলামের এক নেতা। তাকে বাংলাদেশের কারাগারে রাখা হয়েছিল। এখন তিনি কারামুক্ত। শুনানি শেষে আদালত দুজনের তিনদিনের রিমান্ডের আদেশ দেন। পুলিশ জানায়, সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করে। পরে সিঙ্গাপুর পুলিশ গত বুধবার তাদের দেশে ফেরত পাঠিয়ে ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। দুই আসামির তিনটি মোবাইল ও পাসপোর্ট জব্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর বাজারে বেড়েছে ডিমের দাম, চড়া মাছ

রাজধানীর বাজারে বেড়েছে ডিমের দাম, চড়া মাছ

বিপৎসীমার ওপরে দেশের ৫ নদী, তীব্র হচ্ছে বন্যা আতঙ্ক

বিপৎসীমার ওপরে দেশের ৫ নদী, তীব্র হচ্ছে বন্যা আতঙ্ক

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App