×

খেলা

‘ইংল্যান্ড ম্যাচ শুধু ফুটবল, এর বেশি কিছু নয়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘ইংল্যান্ড ম্যাচ শুধু ফুটবল, এর বেশি কিছু নয়’

সেমিফাইনাল মানেই বাড়তি চাপ, বাড়তি উত্তেজনা। আর প্রতিপক্ষ যদি হয় ইংল্যান্ড, তবে সেই উত্তাপ আরো বেড়ে যায় ইতিহাস, রাজনৈতিক প্রেক্ষাপট আর ফুটবলীয় প্রতিদ্ব›িদ্বতার কারণে। কিন্তু আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সেই আবেগে ভাসতে রাজি নন। তার কাছে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনাল- ‘শুধুই একটি ফুটবল ম্যাচ।’ সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে স্কালোনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আমরা খুবই শক্তিশালী একটি প্রতিপক্ষের মুখোমুখি হব। তাদের একজন অসাধারণ কোচ আছেন। কিন্তু শেষ পর্যন্ত এটি একটি ফুটবল ম্যাচ, এর বেশি কিছু নয়।’

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দ্বৈরথ ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। ১৯৮২ সালের ফকল্যান্ড (মালভিনাস) যুদ্ধ, ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল কিংবা দুই দেশের দীর্ঘদিনের প্রতিদ্ব›িদ্বতা- সব মিলিয়ে এই ম্যাচ সব সময়ই বিশেষ গুরুত্ব পায়। তবে স্কালোনি মনে করেন, মাঠের লড়াইকে মাঠেই সীমাবদ্ধ রাখা উচিত। কোচের দৃষ্টিতে এখন সবচেয়ে বড় বিষয় প্রতিপক্ষের শক্তি বিশ্লেষণ এবং নিজের দলের প্রস্তুতি। তার মতে, ইংল্যান্ড বর্তমান বিশ্বকাপের অন্যতম সেরা দল। তাই আবেগ নয়, পরিকল্পনা ও পারফরম্যান্সই নির্ধারণ করবে সেমিফাইনালের ভাগ্য। এবারের বিশ্বকাপে নকআউট পর্বে আর্জেন্টিনার পথ মোটেও সহজ ছিল না। কেপ ভার্দে, মিসর এবং সর্বশেষ সুইজারল্যান্ড- তিন ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। সুইজারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের গোলে নিশ্চিত হয়েছে জয়। স্কালোনি স্বীকার করেন, তার দল এখনো শতভাগ নিখুঁত নয়। তবে একটি বিষয় তাকে সবচেয়ে বেশি আশাবাদী করছে- খেলোয়াড়দের জয়ের ক্ষুধা। তিনি বলেন, আমরা জিতেছি আমাদের জয়ের প্রবল ইচ্ছার কারণে। আমরা ম্যাচটি টাইব্রেকারে নিতে চাইনি। শেষ পর্যন্ত জয়ের জন্যই লড়েছি।

সেমিফাইনালে ওঠার গুরুত্বও আলাদাভাবে তুলে ধরেন আর্জেন্টাইন কোচ। তার ভাষায়, ‘সেমিফাইনাল সত্যিই একটি বিশেষ কিছু। অনেক সময় আমরা এটিকে স্বাভাবিক বলে ধরে নিই, কিন্তু এখানে পৌঁছানো মোটেও সহজ নয়। তাই খুশি হওয়া, সন্তুষ্ট থাকা এবং রোমাঞ্চিত হওয়ার যথেষ্ট কারণ আছে। স্কালোনির অধীনে আর্জেন্টিনা ধারাবাহিক সাফল্যের নতুন অধ্যায় লিখছে। ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর এবারো দলটি টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছে। ১৯৮৬ ও ১৯৯০ সালের পর এই প্রথম এমন কীর্তি গড়ল আলবিসেলেস্তেরা। শিরোপা ধরে রাখার স্বপ্ন এখন আর কল্পনা নয়, বাস্তব সম্ভাবনা। তবে স্কালোনি অতীতের অর্জনে নয়, তাকিয়ে আছেন সামনের লড়াইয়ের দিকে। তার বিশ্বাস, বড় মঞ্চে জিততে হলে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে।

খেলোয়াড়দের উদ্দেশে তার বার্তাও ছিল স্পষ্ট- ‘আমরা শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়ব। শরীরের শেষ শক্তি আর শেষ বিন্দু ঘাম দিয়ে চেষ্টা করব। যদি শেষ পর্যন্ত আমরা সফল হই, সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি।’

আগামী ১৫ জুলাই দিবাগত রাত ১টায় আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ইতিহাসের ভার, কোটি সমর্থকের প্রত্যাশা আর ফাইনালে ওঠার স্বপ্ন- সবকিছু নিয়েই নামবে দুই দল। তবে স্কালোনি চাইছেন, ম্যাচের গল্প লেখা হোক কেবল ফুটবল দিয়েই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বের অন্যতম সুন্দর ৩ প্রজাতির পাখি

বিশ্বের অন্যতম সুন্দর ৩ প্রজাতির পাখি

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়লো ‘মাইকেল’

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়লো ‘মাইকেল’

বন্যার পানিতে যেসব ভুল কখনো করবেন না

বন্যার পানিতে যেসব ভুল কখনো করবেন না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App