×

যুক্তরাজ্য

টিউলিপের স্থলাভিষিক্ত কে এই এমা রেনল্ডস?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০২:২৭ পিএম

টিউলিপের স্থলাভিষিক্ত কে এই এমা রেনল্ডস?

এমা রেনল্ডস বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন। ছবি : সংগৃহীত

টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর তার স্থলে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নতুন অর্থনীতিবিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত বছরের জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে ৪৭ বছর বয়সী এমা রেনল্ডসকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

এমা রেনল্ডস এর আগে ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি) মন্ত্রণালয়ে পেনশন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জুনিয়র ট্রেজারি মন্ত্রী হিসেবে কাজ করেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে টিউলিপের পদত্যাগ পত্র গ্রহণ করে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট পুনর্গঠন ঘোষণা করে। এমা রেনল্ডস বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন। এর আগে, ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে তিনি মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচিত হয়ে আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন : পদত্যাগপত্রে যা বললেন টিউলিপ সিদ্দিক

সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলা হয়, বিশেষত শেখ হাসিনার দলের সদস্যদের কাছ থেকে উপহার গ্রহণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়াও, বাংলাদেশি এমপির কাছ থেকে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের দুটি টিকিট সাবেক গ্রহণ করার অভিযোগ উঠেছিল। এসব ঘটনায়, বিরোধী দল কনজারভেটিভ পার্টি তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি তুলেছিল। তাদের মতে, টিউলিপ সিদ্দিক দুর্নীতি প্রতিরোধে দায়িত্ব পালন করা একজন মন্ত্রীর মতো নৈতিক মানদণ্ড অনুসরণ করতে পারেননি।

এমন পরিস্থিতিতে, তিনি ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তার বিরুদ্ধে তদন্ত শুরু করার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই নারী গ্রেপ্তার

তাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই নারী গ্রেপ্তার

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মজুরি বৃদ্ধির দাবি মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App