×

যুক্তরাজ্য

সোমবার পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:২১ এএম

সোমবার পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আগামী সোমবার পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদপত্র অবজারভার। তবে দেশটির সরকারের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী বর্তমানে তার দায়িত্ব পালনের দিকেই মনোযোগী রয়েছেন।

রোববার (২১ জুন) বার্তাসংস্থা রয়টার্স জানায়, অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার সোমবার পদত্যাগ করে তার বিদায়ের একটি সময়সূচি ঘোষণা করতে পারেন। খবর অবজারভার, রয়টার্সের।

গত কয়েক মাস ধরেই স্টারমারের নেতৃত্ব চাপের মুখে ছিল। তবে শুক্রবার পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে, যখন তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয় লাভ করেন। এতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে স্টারমারের প্রতি নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

অবজারভারের প্রতিবেদনে আরো বলা হয়, সম্ভাব্য পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি তার স্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারাও সোমবারের মধ্যে তার কাছ থেকে স্পষ্ট অবস্থান জানতে আগ্রহী।

তবে এর আগে শুক্রবার স্টারমার বলেন, তার নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ এলে তিনি তা মোকাবিলা করবেন। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল এড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি বড় ধরনের জয় পায়। কিন্তু দুই বছরের মধ্যেই তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক ভোটারের ধারণা, জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App