×

যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:২৩ পিএম

যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

ছবি; সংগৃহীত

চলতি বছরের প্রথম ছয় মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অনিয়মিত অভিবাসীর সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ কমেছে। ব্রিটিশ হোম অফিসের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার এবং মানবপাচার রোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রভাবেই এই হ্রাস দেখা গেছে।

হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ছোট নৌকায় করে মোট ১১ হাজার ৮৮৪ জন অনিয়মিত অভিবাসী যুক্তরাজ্যের উপকূলে পৌঁছেছেন। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১৯ হাজার ৯৮২ জন।

এছাড়া ২০২৪ সালের প্রথম ছয় মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছিলেন ১৩ হাজার ৪৮৯ জন অভিবাসী। সে তুলনায় চলতি বছরের প্রথমার্ধে আগমন আরও ১২ শতাংশ কমেছে।

বিশ্লেষকদের মতে, এই পরিসংখ্যান ক্ষমতাসীন লেবার পার্টির জন্য ইতিবাচক বার্তা বহন করছে। তবে জনমত জরিপে দলটি এখনও নাইজেল ফারাজের নেতৃত্বাধীন অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের তুলনায় পিছিয়ে রয়েছে।

বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দায়িত্ব নেওয়ার পর মানবপাচারকারী চক্র দমনের অঙ্গীকার করেছিলেন। তবে তাঁর সরকারের সময় ২০২৫ সালে ইংলিশ চ্যানেল হয়ে অভিবাসী আগমনের সংখ্যা ২০১৮ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। ২০১৮ সাল থেকেই এই রুটে অনিয়মিতভাবে যুক্তরাজ্যে প্রবেশের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

এদিকে, কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর লেবার পার্টির নেতা ও গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সম্প্রতি ব্রিটিশ সরকার পার্লামেন্টে আশ্রয় ও অভিবাসন ব্যবস্থা সংস্কারবিষয়ক একটি বিল উত্থাপন করেছে। প্রস্তাবিত আইনে অবৈধভাবে অবস্থানকারীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো, শরণার্থী মর্যাদাকে স্থায়ী না রেখে অস্থায়ী করা এবং কিছু ক্ষেত্রে আইনি আপিলের সুযোগ সীমিত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের প্রয়োগ সীমিত করা এবং আধুনিক দাসত্ববিষয়ক আইনে সংশোধনের প্রস্তাবও রাখা হয়েছে। সরকারের দাবি, এসব পরিবর্তনের মাধ্যমে অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করা সম্ভব হবে।

মানবপাচার রোধে যুক্তরাজ্য ইতোমধ্যে জার্মানিসহ কয়েকটি দেশের সঙ্গে সহযোগিতা চুক্তি করেছে। এর আওতায় মানবপাচারকারীদের ব্যবহৃত নৌকার যন্ত্রাংশ সংরক্ষণের গুদামগুলোতে নজরদারি বাড়াতে সম্মত হয়েছে জার্মানি। এছাড়া ইরাকের সঙ্গে অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়েও সমঝোতা হয়েছে।

চলতি বছরের এপ্রিলে ফ্রান্সের সঙ্গে তিন বছরের একটি চুক্তি সই করে যুক্তরাজ্য। ওই চুক্তির আওতায় ছোট নৌকা যেসব সৈকত থেকে যাত্রা শুরু করে, সেখানে টহল জোরদারে ফ্রান্সকে ৬৬ কোটি ২০ লাখ পাউন্ড (প্রায় ৭৭ কোটি ১০ লাখ ইউরো) সহায়তা দেওয়া হবে।

ব্রিটিশ সরকারের আশা, সীমান্ত নিরাপত্তা জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন আইন কার্যকর হলে ভবিষ্যতেও অনিয়মিত অভিবাসীর সংখ্যা আরও কমে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকগুলোকে সুশাসন বজায় রাখতে তদারকি বাড়ানোর নির্দেশ

গভর্নর ইসলামী ব্যাংকগুলোকে সুশাসন বজায় রাখতে তদারকি বাড়ানোর নির্দেশ

হু হু করে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হু হু করে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সেই ভুল আর করা চলবে না

শামা ওবায়েদ সেই ভুল আর করা চলবে না

১৫ বছর পর রুপালি পর্দায় ফিরছেন সেলিনা জেটলি

১৫ বছর পর রুপালি পর্দায় ফিরছেন সেলিনা জেটলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App