×

ভিডিও

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল ইউরোপীয় ইউনিয়ন!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ১০:০৫ পিএম

জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) এর কাঠগড়ায় ইসরাইল। রাফায় সামরিক হামলা নিয়ে তাদের বিরুদ্ধে ১৬ মে (বৃহস্পতিবার) ও ১৭ মে (শুক্রবার) শুনানি হবে। রাফা হামলায় তাদের বিরুদ্ধে নতুন ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি রাফায় ‘অবিলম্বে’ সামরিক অভিযান বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। 

গেল ১৫ মে বুধবার এক সতর্কবার্তায় ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। তারা বলেছে, রাফায় ইসরাইলের অভিযান বন্ধ করতে ব্যর্থ হলে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ইসরাইলের সম্পর্কের অবনতি হবে। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বুধবার এক বিবৃতিতে একথা বলেন। তিনি জানান, রাফায় যদি ইসরাইল সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে ইসরাইলের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্কে বড় রকমের টান পড়বে এবং এটা হবে অপরিহার্য। 

ওদিকে জাতিসংঘ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও তা মানতে রাজি নন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল বুধবার তিনি বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে জাতিসংঘ যে সিদ্ধান্ত নিয়েছে, তা তার সরকার সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করছে।

নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে- আমরা ফিলিস্তিনিদের একটি সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দিতে পারি না, যেখান থেকে তারা আমাদের ওপর আরও হামলা করতে পারে। আমাদের আত্মরক্ষার মৌলিক অধিকার চর্চা থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশন কিংবা অন্য যেকোনো এনটিটি- কেউই ইসরাইলকে ঠেকাতে পারবে না। 

সম্প্রতি জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৩টি রাষ্ট্রই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ফলে ফিলিস্তিনের পক্ষে প্রস্তাবটি পাস হয়েছে। কিন্তু সেই প্রস্তাব মানতে অস্বীকৃতি জানিয়ে আসছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওদিকে গাজায় ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। তারা গাজার উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্তভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এতে বাস্তুচ্যুত মানুষগুলোর অবস্থা দিনকে দিন শোচনীয় অবস্থায় পৌঁছেছে। 

খাবার নেই, পানি নেই, ওষুধ নেই, হাসপাতাল ধসে গেছে, যেগুলো এখনো টিকে আছে সেগুলোতে আবার স্টাফ নেই। এই বিপর্যস্ত অবস্থা ভাবিয়ে তুলেছে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলকে। তিনি বিবৃতিতে বলেছেন, ইসরাইলের সামরিক অভিযানের কারণে গাজার মানুষের কাছে মানবিক ত্রাণ বিতরণ আরও বেশি বিঘ্নিত হচ্ছে। অধিক থেকে অধিক পরিমাণ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হচ্ছে। এতে দেখা দিয়েছে দুর্ভিক্ষ ও মানুষের দুর্ভোগ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App