×

ভিডিও

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ৭ জনের মৃত্যু, লণ্ডভণ্ড ঘরবাড়ি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০২:৫৪ পিএম

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। জোয়ারের পানিতে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। এছাড়া বেশ কয়েকটি জেলা বিদ্যুৎহীন আছে। 

উপকূলে ঝড়, বৃষ্টি, জোয়ার আর জলোচ্ছ্বাসের তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রভাগ দুপুরের পর ঢাকায় ঢুকবে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে সর্বোচ্চ ৪০ কিলোমিটার আর বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রেমালের প্রভাবে গতকাল থেকে আজ সকাল ১১টা পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা ও ভোলা ও চট্টগ্রামে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাভাবিকের চেয়ে ৭-৮ ফুট বেশি উচ্চতার জোয়ারের চাপে সাতক্ষীরা, বরগুনাসহ কয়েক জেলায় বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে।

ঝড়ের মধ্যে মানুষ অনেক বিপদের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমান। উপকূলীয় নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হয়েছে শত শত গ্রাম। ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণাঞ্চলের প্রায় ৪০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

দুর্যোগকবলিত এলাকার মানুষের জন্য ৯ হাজার আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত খাবার এবং চিকিৎসাসামগ্রী মজুত রাখা হয়েছে। লাখ লাখ মানুষ বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বসতভিটা, ফসলের খেত, মাছের ঘের, ব্যবসাপ্রতিষ্ঠানসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলের বাসিন্দাদের। 

ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে খুলনা নগরের নিম্নাঞ্চল। নগরের বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে। খুলনা শহর ও জেলার প্রায় পুরোটাই বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে আছে। শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ। রাস্তাঘাট প্রায় যানবাহন ও জনমানবশূন্য।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনার প্রধান তিন নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে সাত ফুট উচ্চতার জোয়ার প্রবাহিত হয়েছে। বালিয়াতলী ও বদরখালী ইউনিয়নের বাঁধ ভেঙে ১০-১২টি গ্রাম প্লাবিত হয়েছে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বেশ কয়েকটি জেলার লাখ লাখ দুর্ভোগে পড়েছে। এর মধ্যে পটুয়াখালীতে ৬ লাখ, বাগেরহাটে সাড়ে ৪ লাখ ও ভোলায় সোয়া ৪ লাখ, পিরোজপুরে ৩ লাখ, বরিশালে ১ লাখ ৮০ হাজার, সাতক্ষীরায় ১ লাখ ৭০ হাজার এবং ঝালকাঠিতে ১ লাখ ৩৫ হাজার মানুষ বিদ্যুৎবিহীর রয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করতে ৪৭০-৪৭২টির মতো মেডিকেল টিম গঠন করা হয়েছে।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। এদিকে ১৭ ঘণ্টা পর চালু হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা। 

টাইমলাইন: ঘূর্ণিঝড় রেমাল

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির দাম তিনগুণ বাড়ানোর প্রস্তাব

এলপিজির দাম তিনগুণ বাড়ানোর প্রস্তাব

পুষ্টিসমৃদ্ধ খাবারের প্রাপ্যতা বাড়াতে অংশীজনদের সমন্বিত উদ্যোগ গ্রহণ

পুষ্টিসমৃদ্ধ খাবারের প্রাপ্যতা বাড়াতে অংশীজনদের সমন্বিত উদ্যোগ গ্রহণ

ছেলেকে হত্যা করে নদীতে ফেলার দাবি তাহসিফের বাবার

ছেলেকে হত্যা করে নদীতে ফেলার দাবি তাহসিফের বাবার

চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App