×

আবহাওয়া

ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৯:২০ এএম

ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলের মধ্যে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে।

শুক্রবার (১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ কথা জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, 'পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এই ঝোড়ো আবহাওয়ার প্রভাব পড়তে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।'

আবহাওয়া অফিস জানিয়েছে, 'এসব এলাকার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি, যা স্বাভাবিক জনজীবন ও নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে।'

এ অবস্থায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও খোলা জায়গায় অবস্থান না করা, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ জন হজযাত্রী

অলিম্পিককে ছাড়িয়ে সর্বোচ্চ আয়ের পথে ফিফা

অলিম্পিককে ছাড়িয়ে সর্বোচ্চ আয়ের পথে ফিফা

ভোরের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ঢাকাবাসী

ভোরের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ঢাকাবাসী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App