×

আবহাওয়া

রাতে রাজধানীতে তাপমাত্রা বাড়ার আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৩৬ পিএম

রাতে রাজধানীতে তাপমাত্রা বাড়ার আভাস

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে এবং সূর্যান্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্ধ কারখানা চালুতে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার

প্রধানমন্ত্রী বন্ধ কারখানা চালুতে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার

ঢাকাস্থ আশুগঞ্জ সমিতির সভাপতি কাউসার, সাধারণ সম্পাদক নুরে আলম নির্বাচিত

ঢাকাস্থ আশুগঞ্জ সমিতির সভাপতি কাউসার, সাধারণ সম্পাদক নুরে আলম নির্বাচিত

মাঝ নদীতে বজ্রপাতে প্রাণ গেল জেলের

মাঝ নদীতে বজ্রপাতে প্রাণ গেল জেলের

রাতে রাজধানীতে তাপমাত্রা বাড়ার আভাস

রাতে রাজধানীতে তাপমাত্রা বাড়ার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App