×

আবহাওয়া

৩ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০৭ পিএম

৩ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা

ছবি : সংগৃহীত

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিন বিভাগে দুদিন অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (২১ জুন) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো পড়ুন : ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন চলতি বছরের শেষে’

বিমানমন্ত্রী ‘শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন চলতি বছরের শেষে’

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১০

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

কেন্দ্রসচিবদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

কেন্দ্রসচিবদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App