×

আবহাওয়া

বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত?

Icon

মাহিদুল হোসেন সানি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:২০ এএম

বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত?

ছবি: সংগৃহীত

ঢাকার বায়ুদূষণ বর্তমানে চরম অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় শহরটির অবস্থান এখন ১২ নম্বরে রাজধানী ঢাকা। দূষণের এই ভয়াবহ মাত্রা বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতিতে নগরবাসীকে বাড়ির বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭ টা ৫০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের দুষণ স্কোর ১৮২, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোরের দুষণ স্কোর ১৭৩, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে কাতারের রাজধানী দোহার দুষণ স্কোর ১৬৯, অর্থাৎ এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৪র্থ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসার দুষণ স্কোর ১৬১, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৫ম অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা শহরের দুষণ স্কোর ১৫৩, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৬ষ্ঠ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহরের দুষণ স্কোর ১৫২, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৭ম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দুষণ স্কোর ১২৯, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

৮ম অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিংয়ের দুষণ স্কোর ১২৭, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৯ম অবস্থানে রয়েছে ইসরায়েলের জেরুজালেম শহরের দুষণ স্কোর ১১৮, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

১০ম অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা শহরের দুষণ স্কোর ১০৭, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

১১তম অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি শহরের দুষণ স্কোর ১০৬, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

১২তম অবস্থানে রাজধানী ঢাকার দুষণ স্কোর ৯৯, অর্থাৎ এই শহরের মাঝারি গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ থেকে ইরানের টোল আদায় মানবে না যুক্তরাষ্ট্র

হরমুজ থেকে ইরানের টোল আদায় মানবে না যুক্তরাষ্ট্র

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টা, ৪ আওয়ামী লীগ কর্মী আটক

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টা, ৪ আওয়ামী লীগ কর্মী আটক

হরমুজে হাজারো নাবিক আটকা, উদ্ধারে জাতিসংঘের অভিযান

হরমুজে হাজারো নাবিক আটকা, উদ্ধারে জাতিসংঘের অভিযান

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪১৬৩ হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪১৬৩ হাজি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App