×

আবহাওয়া

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ছবি : সংগৃহীত

দেশের ৯ অঞ্চলে শনিবার সন্ধ্যার মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম সহ্য করা হবে না

ডিএসসিসি বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম সহ্য করা হবে না

৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়

প্রধানমন্ত্রী ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৩৯ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৩৯ জন

‘সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা প্রয়োজন’

‘সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা প্রয়োজন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App