×

আবহাওয়া

বৃষ্টির পর স্বস্তির নিঃশ্বাস ঢাকায়, দূষিত শহরের শীর্ষে কিনশাসা

Icon

মাহিদুল হোসেন সানি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ এএম

বৃষ্টির পর স্বস্তির নিঃশ্বাস ঢাকায়, দূষিত শহরের শীর্ষে কিনশাসা

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বৈশ্বিক বায়ু দূষণের শীর্ষে থাকার পর অবশেষে স্বস্তি ফিরেছে ঢাকার বাতাসে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭২ স্কোর নিয়ে ঢাকার বায়ু এখন 'মাঝারি' বা সহনীয় অবস্থানে রয়েছে। দূষণের বৈশ্বিক তালিকায় শীর্ষ ২২ নম্বরে নেমে এসেছে রাজধানী ঢাকা।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের দূষণ স্কোর ১৮২ , অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটির দূষণ স্কোর ১৫৬, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের দূষণ স্কোর ১৫২, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিকে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আরো রয়েছে, পাকিস্তানের লাহোর, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, চিলির রাজধানী সান্তিয়াগো, ইসরায়েলের তেল আবিব-ইয়াফো, ইন্দোনেশিয়ার মেদান, রাশিয়ার ক্রাসনোয়ারস্ক, চীনের চেংডু, ইসরায়েলের জেরুজালেম, পাকিস্তানের করাচি।

অন্যদিকে মাঝারি পর্যায়ে রয়েছে, ভারতের কলকাতা, উগান্ডার রাজধানী কাম্পালা, ভারতের রাজধানী দিল্লি, সৌদি আরবের রাজধানী রিয়াদ, ভিয়েতনামের রাজধানী হ্যানয়, বাহরাইনের রাজধানী মানামা, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ভারতের মুম্বাই, ভিয়েতনামের হো চি মিন সিটি, স্লোভেনিয়ার রাজধানী লুব্লজানা, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা, চীনের সাংহাই।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App