×

আবহাওয়া

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

Icon

মাহিদুল হোসেন সানি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:০৫ এএম

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বৈশ্বিক বায়ু দূষণের শীর্ষে থাকার পর অবশেষে স্বস্তি ফিরেছে ঢাকার বাতাসে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬১ স্কোর নিয়ে ঢাকার বায়ু এখন 'মাঝারি' বা সহনীয় অবস্থানে রয়েছে। দূষণের বৈশ্বিক তালিকায় শীর্ষ ৪২ নম্বরে নেমে এসেছে রাজধানী ঢাকা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে পাকিস্তানের লাহোর শহরের দূষণ স্কোর ১৭১, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের  দূষণ স্কোর ১৫৮, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিংয়ের দূষণ স্কোর ১৩৪, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিকে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আরো রয়েছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ইন্দোনেশিয়ার মেদান, চিলি রাজধানী সান্তিয়াগো, ইসরায়েলের জেরুজালেম, ইসরায়েলের রাজধানী তেল আবিব-ইয়াফো, উগান্ডার রাজধানী কাম্পালা, ভারতের কলকাতা, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি।

অন্যদিকে মাঝারি পর্যায়ে রয়েছে, রাশিয়ার ক্রাসনোয়ার্স্ক, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, পাকিস্তানের করাচি, সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর, চীনের চেংডু, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো, ঘানার রাজধানী আকরা, মার্কিন যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটি, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা, ব্রাজিলের সাও পাওলো, সৌদি আরবের রাজধানী রিয়াদ, বাহরাইনের রাজধানী মানামা, সেনেগালের রাজধানী ডাকার, আফগানিস্তানের রাজধানী কাবুল, কাতারের রাজধানী দোহা, ভিয়েতনামের রাজধানী হ্যানয়, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, মিয়ানমারের প্রাক্তন রাজধানী ইয়াঙ্গুন,

মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহাম, নেপালের রাজধানী কাঠমান্ডু, ভারতের মুম্বাই, ইরাকের রাজধানী বাগদাদ, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, তাইওয়ানের তাইপেই, মিশরের রাজধানী কায়রো, উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ, ইংল্যান্ডের রাজধানী লন্ডন, ইতালির মিলান।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App