নিম্নচাপে ঢাকার বাতাস পরিষ্কার, শীর্ষে কোন দেশ?
মাহিদুল হোসেন সানি
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:০০ এএম
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন বৈশ্বিক বায়ু দূষণের শীর্ষে থাকার পর অবশেষে স্বস্তি ফিরেছে ঢাকার বাতাসে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫৬ স্কোর নিয়ে ঢাকার বায়ু এখন 'মাঝারি' বা সহনীয় অবস্থানে রয়েছে। দূষণের বৈশ্বিক তালিকায় শীর্ষ ৫০ নম্বরে নেমে এসেছে রাজধানী ঢাকা।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের দূষণ স্কোর ১৮৪, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
২য় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা শহরের দূষণ স্কোর ১৭০, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
৩য় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালার দূষণ স্কোর ১৫৮, অর্থাৎ এই শহরের বাতাস একই পর্যায়ে রয়েছে।
৪র্থ অবস্থানে রয়েছে চিলি রাজধানী সান্তিয়াগোর দূষণ স্কোর ১৪১, অর্থাৎ এই শহরের সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এদিকে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আরো রয়েছে, ব্রাজিলের সাও পাওলো, ইসরায়েলের জেরুজালেম, চীনের চেংডু।
অন্যদিকে মাঝারি পর্যায়ে রয়েছে, সংযুক্ত আরব আমিরারে দুবাই, ইসরায়েলের রাজধানী তেল আবিব-ইয়াফো, ভারতের কলকাতা, চীনের রাজধানী বেইজিং, পাকিস্তানের লাহোর, পাকিস্তানের করাচি, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, ইন্দোনেশিয়ার মেদান, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, ভারতের রাজধানী দিল্লি, কম্বোডিয়ার রাজধানী নম পেন, বাহরাইনের রাজধানী মানামা, মিয়ানমারের ইয়াঙ্গুন, ভিয়েতনামের রাজধানী হ্যানয়, কুয়েতের রাজধানী কুয়েত সিটি, গ্রীসের রাজধানী এথেন্স, সেনেগালের রাজধানী ডাকার, ঘানার রাজধানী আক্রা, চীনের উহান, সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর, তুরস্কের ইস্তাম্বুল, মালয়েশিয়ার কুচিং, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা, ভিয়েতনামের হো চি মিন সিটি, মার্কিন যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি, নেদারল্যান্ডসের রটারডাম, পেরুর রাজধানী লিমা, ফ্রান্সের নিস, স্পেনের রাজধানী মাদ্রিদ, আজারবাইজানের রাজধানী বাকু, ইতালির মিলান, আফগানিস্তানের রাজধানী কাবুল, মিশরের রাজধানী কায়রো, মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর, ক্যানাডার মন্ট্রিয়ল, চীনের হাংঝৌ, ভারতের মুম্বাই, ইরাকের রাজধানী বাগদাদ।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।র
