×

আবহাওয়া

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০৩ পিএম

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে সংস্থাটি। 

শুক্রবার (১০ জুলাই) সংস্থাটির সর্বশেষ আবহাওয়া পরিস্থিতির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কবরস্থানের রাস্তা তৈরির নামে পাউবোর খাস জমি দখলের অভিযোগ

কবরস্থানের রাস্তা তৈরির নামে পাউবোর খাস জমি দখলের অভিযোগ

বৃদ্ধা ববি হত্যাকাণ্ডে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

বৃদ্ধা ববি হত্যাকাণ্ডে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

হোটেল কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হোটেল কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে কারা থাকছেন?

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে কারা থাকছেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App