×

বিশ্ববাণিজ্য

হরমুজ অবরোধের ঘোষণায় ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ এএম

হরমুজ অবরোধের ঘোষণায় ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

ছবি : সংগৃহীত

ইরানের বন্দরগুলো অবরোধের বিষয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেন শুরুর পরপরই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে। খবর আলজাজিরার।

আন্তর্জাতিক বাজারে মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড তেলের দামও ৭ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে ১০২ দশমিক ২৯ ডলারে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার। যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময়ে তা বেড়ে ১১৯ ডলারও অতিক্রম করে।

এর আগে, গত শুক্রবার পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠকের খবরে জুন মাসে সরবরাহযোগ্য তেলের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমে এসেছিল।

আরো পড়ুন : আজ থেকে ইরানের বন্দরে মার্কিন অবরোধ

এমএসটি মার্কির জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সল কাভোনিক জানিয়েছেন, বাজার আবারও যুদ্ধবিরতির আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তবে এবারের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে ইরান-সংশ্লিষ্ট প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহও ব্যাহত করতে পারে।

রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শিগগিরই মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে অবরোধ কার্যক্রম শুরু করবে। ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনার পরও যুদ্ধের সমাধান না হওয়া এবং ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।

ট্রাম্প আরো ইঙ্গিত দেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত তেল ও পেট্রোলের দাম উচ্চ অবস্থায় থাকতে পারে। পাশাপাশি, ইরানের ওপর সম্ভাব্য হামলার রাজনৈতিক প্রভাব নিয়েও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ইরান সংঘাতের কারণে জ্বালানি খাতে ক্ষয়ক্ষতির মূল্যায়নের পর সৌদি আরব জানিয়েছে, তারা পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল তেল উত্তোলনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App