×

দুর্ঘটনা

স্ত্রীর পর পদ্মায় মিলল স্বামীর মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ১২:৫৯ পিএম

স্ত্রীর পর পদ্মায় মিলল স্বামীর মরদেহ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিগ্রাম এলাকার পদ্মা চরে পারিবারিক পিকনিকে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদেরের মরদেহ উদ্ধার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সদর ফায়ার সার্ভিসের লিডার আবদুর রাজ্জাক।

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা ১০ মিনিটে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিগ্রাম এলাকার পদ্মা চরে পারিবারিক পিকনিকে গিয়ে পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তার স্ত্রী মাঞ্জুরী তানভিরের মৃত্যু হয়। মৃত স্বামী-স্ত্রী গোদাগাড়ী পৌরসভার সিমন্তপুর এলাকার বাসিন্দা।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের লিডার আবদুর রাজ্জাক বলেন, উদ্ধারের পরে সালাউদ্দিনের কাদেরের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ফায়ার সার্ভিসের ডুবরি দলের নির্দেশনায় হাজারি (অনেকগুলো বরশি এক সঙ্গে বাধা) বরশি দিয়ে তার মরদেহ পদ্মা নদী থেকে তোলা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, একটু আগে মরদেহটা পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App