×

দুর্ঘটনা

রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকিবুল বগুড়া জেলার শাহজাহানপুর থানার আব্দুল করিমের ছেলে। পরিবারের সঙ্গে শান্তিবাগের ১৫০/১ নম্বর বাসায় থাকতো সে।

সাকিবুল রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়তো। 

নিহতের বাবা আব্দুল করিম জানান, বন্ধুদের সঙ্গে রাজারবাগ পুলিশ লাইন পুকুরে গোসল করতে নামে সাকিবুল। এ সময় পানিতে ডুবে যায় সে। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

‘রোহিঙ্গারা রোহিঙ্গাই, বাঙালি নয়’

মিয়ানমারকে ঢাকা ‘রোহিঙ্গারা রোহিঙ্গাই, বাঙালি নয়’

চাকরিজীবীদের জন্য সুখবর, সামনে ৬ দিন সরকারি ছুটি

চাকরিজীবীদের জন্য সুখবর, সামনে ৬ দিন সরকারি ছুটি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত রাসুলপ্রেম, আত্মশুদ্ধি ও মানবিক সমাজ গঠনের আহ্বান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App