×

আওয়ামী লীগ

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশরাফ আলী বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী দরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। সংগঠনটির ওই কমিটির সভাপতি আব্দুল হামিদ মন্ডল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মামা আছির উদ্দিন বলেন, বুধবার রাত ১০টার দিকে দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। এ সময় একদল দুর্বৃত্ত পেছন থেকে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে তার স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, গত রাতে গোপরেখী দরপাড়া গ্রামে আশরাফ আলী নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

গ্রামীণ ব্যাংকের ৭২ অফিসে হামলা-আগুন

স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি গ্রামীণ ব্যাংকের ৭২ অফিসে হামলা-আগুন

শিল্পীরা কেন রাজনীতি করবেন, প্রশ্ন মুনমুনের

শিল্পীরা কেন রাজনীতি করবেন, প্রশ্ন মুনমুনের

উপজেলায় ৫০ শতাংশ চিকিৎসক পদ ফাঁকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উপজেলায় ৫০ শতাংশ চিকিৎসক পদ ফাঁকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App