×

ভর্তি

প্রথমবর্ষ ভর্তিতে ঢাবির জরুরি ৩ নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম

প্রথমবর্ষ ভর্তিতে ঢাবির জরুরি ৩ নির্দেশনা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্তৃপক্ষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে চূড়ান্ত বিষয় মনোনয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে তিন জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাবির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়। 

ভর্তি সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বর্তমানে তাদের চূড়ান্ত বিষয় (Final Subject) অনলাইনে দেখতে পাচ্ছে এবং হল মনোনয়ন কার্যক্রম চলমান রয়েছে।

আরো পড়ুন: ঢাবি নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, হল মনোনয়ন কার্যক্রম অতি স্বল্প সময়ের মধ্যে (প্রায় এক থেকে দুই দিনের মধ্যে) সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়, বিভাগ বা ইনস্টিটিউট এবং হলের ভর্তি ফি অনলাইনে প্রদানের কার্যক্রম শুরু করা হবে।

সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে পরবর্তী নির্দেশনার জন্য ঢাবির ভর্তি ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার জন্য অনুরোধ করা হয়েছে ঢাবির বিশেষ বিজ্ঞপ্তিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা

কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা

নারিকেল পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, গ্রেপ্তার ৪

নারিকেল পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, গ্রেপ্তার ৪

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠনের আদেশ পেছালো

মোহাম্মদপুরে ৯ হত্যা নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠনের আদেশ পেছালো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App