×

জাতীয়

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৪৪ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৫৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৪১ হাজার ৫৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৭ জন, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪ হাজার ৬১০ জন।

গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৫ হাজার ৫৪০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ছয় হাজার ৭৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টি নিয়ে যে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের

ধলেশ্বরী নদীতে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

ধলেশ্বরী নদীতে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ

ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App