×

এশিয়া

চীন-ফ্রান্স বিমান টিকিট বুকিং দ্বিগুণ!

ভ্রমণের জনপ্রিয় স্থান হয়ে উঠছে অলিম্পিক স্টেডিয়াম

Icon

ওয়াং হাইমান ঊর্মি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১০:১২ পিএম

ভ্রমণের জনপ্রিয় স্থান হয়ে উঠছে অলিম্পিক স্টেডিয়াম

ভ্রমণের জনপ্রিয় স্থান হয়ে উঠছে অলিম্পিক স্টেডিয়াম

ফ্রান্সের রাজধানী প্যারিস বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যের অন্যতম এবং এবারের অলিম্পিক গেমসের আয়োজক হিসেবে এটি আরও বেশি বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করেছে। এই গ্রীষ্মে প্যারিসের রাস্তায় কী কী আলাদা বিষয় রয়েছে? আজকের সংবাদ পর্যালোচনায় আমি এই বিষয়ে কথা বলবো।

প্যারিসে সিসিটিভির একজন সংবাদদাতার সূত্রে জানা গেছে, এই মুহূর্তে প্যারিসে হাঁটাহাঁটি করার সময় খুব বেশি ভিড় অনুভব হবে না। এবার প্যারিসে পর্যটকদের ধরন আগের চেয়ে তুলনামূলকভাবে আলাদা। আরও বেশি ফরাসি স্থানীয়রা প্যারিসে আসছেন অলিম্পিক গেমস দেখতে। জনপ্রিয় দর্শনীয় স্থানের পরিবর্তে অলিম্পিক স্টেডিয়াম শহরের সবচেয়ে উষ্ণ স্থানে পরিণত হয়েছে। তবে রীতি অনুসারে, একটি শহরের সংস্কৃতি ও পর্যটনের ওপর অলিম্পিক গেমসের প্রভাব কেবল যে প্রতিযোগিতার সময়কালের মধ্যে রয়েছে, তা নয়; বরং তা আরও দীর্ঘমেয়াদী কার্যকারিতার সঙ্গে জড়িত।

প্যারিস পর্যটন ব্যুরোর এক পরিসংখ্যানে বলা হয়, প্যারিস অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস চলাকালে ১ কোটি ৫৩ লাখ মানুষ প্যারিসে আসবেন বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে ১ কোটি ১৩ লাখ জন বিশেষভাবে অলিম্পিক গেমস দেখতে আসবেন, এবং তাদের মধ্যে ৮৬.৭ শতাংশ পর্যটকই আসছেন ফ্রান্স থেকে।

প্রতি বছরের জুলাই ও আগস্টে, ফরাসি জনগণ ছুটির সূচনা করে। প্যারিসিয়ানরা প্রায়শই এই সময়ে ছুটিতে যেতে পছন্দ করেন। একই সময়ে, প্রচুর পরিমাণের বিদেশী পর্যটক প্যারিসে আসেন।

এক পরিসংখ্যানে বলা হয়, অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে এবং পরের সপ্তাহে, চীন থেকে ফ্রান্সের বিমানের টিকিট বুকিংয়ের পরিমাণ ২০২৩ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। প্যারিসের কেন্দ্রস্থলের হোটেলে বুকিংয়ের পরিমাণ ২০২৩ সালের একই সময়ের তুলনায় চারগুণ বেশি। সম্ভবত অলিম্পিক গেমসের কারণে, এই বছরের জুলাইয়ের শুরুর দিকে, প্যারিসে অবস্থান করা অধিবাসীদের সংখ্যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি হয়েছে।

প্যারিসের পর্যটন ব্যুরোর মহাপরিচালক বলেন, প্রধান পার্থক্য হল ভোগের পদ্ধতি। স্টেডিয়ামে প্রতিযোগিতা উপভোগ করা মানুষের সংখ্যা বেশি হলে, যাদুঘর পরিদর্শনকারীদের সংখ্যা কিছু কমে যাবে, এবং আরও অনেকেই  ছোট রেস্তোরায় খেতে যেতে পারেন, তবে বেশিরভাগ স্থানীয় বাসিন্দারা প্রতিযোগিতাটি দেখার পরে বাড়িতে ফিরে যান, এবং হোটেলে থাকার সংখ্যা কম। অতীতে পর্যটকদের ধরন এবং ভোগের পদ্ধতির মধ্যে যে পার্থক্য রয়েছে, তা প্যারিসের অনেক ব্যবসায়ীর কাছে পরিকল্পিত নয়।

অলিম্পিক গেমসের জন্য প্রস্তুতি নেওয়ার এই সাম্প্রতিক বছরগুলোতে, প্যারিসও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যাতে ভ্রমণের অভিজ্ঞতা বাড়ানো যায়। সংস্কৃতি ও পর্যটন খাতে ভোগের সংশ্লিষ্ট আপডেট ভবিষ্যতের বৃদ্ধির জন্য সুযোগ সৃষ্টি করবে।

প্যারিসের পর্যটন ব্যুরোর মহাপরিচালক আরো বলেন, অলিম্পিক গেমস কেবল অলিম্পিক বর্ষে পর্যটন লাভ করার বিষয় নয়, অলিম্পিক গেমস আয়োজনের পরেও  বিশাল প্রভাব ফেলবে। আমরা প্যারিস আতিথেয়তা ঘোষণা তৈরি করেছি, যা  প্যারিসে পর্যটন শিল্পে নিয়োজিত কর্মীরা যৌথভাবে স্বাক্ষর করেছে, এটি কেবল অলিম্পিক গেমসের চলাকালে আরও ভাল আতিথেয়তা প্রদর্শন করবে না, বরং এটি অলিম্পিক পরবর্তী সময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি), সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ড একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ড একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App