×

এশিয়া

সতর্কতার পরই জাপানে ভূমিকম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:৫৯ পিএম

সতর্কতার পরই জাপানে ভূমিকম্প

বৃহস্পতিবার জাপানের কিউশু অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

জাপানে আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৯ আগস্ট) ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায় আঘাত হানে। খবর রয়টার্সের।

গত বৃহস্পতিবার দুপুরে জাপানের কিউশু অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে অনেক ঘরবাড়ি ভেঙে পড়ে। এরপর জাপানের দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়।

ওইদিন জাপান সরকার ইতিহাসে প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মেগাকুয়াক (৮ মাত্রার উপরে) ভূমিকম্পের সতর্কতা জারি করে। দেশটির সরকার বিশেষ করে টোকিও, কানাগাওয়া, সাইতামা, ইয়ামানাসি এবং সিজোকাতে বড় ভূমিকম্পের সতর্কতা দেয়।

এই সতর্কতার পর মধ্য এশিয়ায় পূর্ব নির্ধারিত সফর বাতিল করেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এর একদিন পরই মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী টোকিও।

খবরে বলা হয়েছে, ভূমিকম্পে টোকিওর ভবনগুলো কেঁপে উঠে। কম্পনের কারণে সাময়িকভাবে টোকিও মেট্রোর অন্তত একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে দ্রুতই ফের ট্রেন চলাচল শুরু হয়। 

আরো পড়ুন : ভ্রমণের জনপ্রিয় স্থান হয়ে উঠছে অলিম্পিক স্টেডিয়াম

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App