×

এশিয়া

শ্রীলঙ্কায় ইসলাম ‘অবমাননার’ দায়ে বৌদ্ধ সন্ন্যাসীর সাজা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ এএম

শ্রীলঙ্কায় ইসলাম ‘অবমাননার’ দায়ে বৌদ্ধ সন্ন্যাসীর সাজা

শ্রীলঙ্কার বৌদ্ধ সন্ন্যাসী

শ্রীলঙ্কায় ইসলাম ধর্ম অবমাননা এবং ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে কট্টরপন্থী এক বৌদ্ধ সন্ন্যাসীকে আদালত নয় মাসের কারাদণ্ড দিয়েছে।

গালাগোদাত্তে জ্ঞানসারা নামে ওই বৌদ্ধ সন্ন্যাসী দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

২০১৬ সালের একটি মন্তব্যের জন্য জ্ঞানসারাকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে দোষী সাব্যস্ত করা হয়।

শ্রীলঙ্কায় বৌদ্ধ সন্ন্যাসীদের সাজা দেওয়ার নজির কম। কিন্ত জ্ঞানসারা এ নিয়ে তৃতীয়বারের মত দণ্ডিত হলেন। ২০১৯ সালেও তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, পরে তিনি রাষ্ট্রপতির ক্ষমা পান।

২০১৬ সালে একটি সংবাদ সম্মেলনে ইসলাম নিয়ে ‘বিদ্বেষমূলক’ মন্তব্য করার অভিযোগে জ্ঞানসারাকে গত ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রায় দেওয়ার সময় আদালত বলেছে, শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী ধর্ম নির্বিশেষে সব নাগরিক তার বিশ্বাস অনুযায়ী ধর্মচর্চার অধিকার রাখেন।

রায়ে সাজার পাশাপাশি তাকে ১৫০০ শ্রীলঙ্কান রুপি জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ না দিলে তাকে আরও এক মাসের জেলে থাকতে হবে।

আদালতের রায়ের বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছেন জ্ঞানসারা। তবে আপিলের চূড়ান্ত রায় হওয়ার আগে তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন বিচারক।

জ্ঞানসারা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপকসের ঘনিষ্ঠ মিত্র। আর্থিক সংকটের কারণে ২০২২ সালের গণ বিক্ষোভের মুখে পদত্যাগ এবং দেশত্যাগে বাধ্য হন গোতাবায়া রাজাপকসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App