×

এশিয়া

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

ছবি : সংগৃহীত

জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে (বাংলাদেশ সময় রোববার রাত ৩টা ২৩ মিনিট) এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

জাপান আবহাওয়া দপ্তর (জেএমএ) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হোক্কাইডোর দক্ষিণাঞ্চলীয় শহর সাপ্পোরো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ৮৩ কিলোমিটার গভীরে। খবর এএফপি, এনডিটিভির।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে সুনামির কোনো আশঙ্কা নেই বলেও জানিয়েছে জেএমএ। তবে শক্তিশালী কম্পনের কারণে পাহাড়ি এলাকায় পাথর ধস ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করা হয়েছে।

এর আগে একই দিনে ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা আগে হোক্কাইডোর দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়।

আরো পড়ুন : জাপানে আঘাত হানতে পারে ১০ ফুটের বেশি উঁচু সুনামি

জেএমএ আরো জানিয়েছে, আগামী সপ্তাহেও একই ধরনের শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহের সোমবার হোক্কাইডোর আইওয়াত অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন রাজধানী টোকিওতেও অনুভূত হয়। ওই ঘটনায় অন্তত ৬ জন আহত হন।

ভৌগোলিক অবস্থানের কারণে জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত, যেখানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক ঘটনা। প্রায় ১২ কোটি ৫০ লাখ মানুষের এ দেশে প্রতি বছর গড়ে ১ হাজার ৫০০টি ভূমিকম্প হয়, যা বিশ্বে মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

‘একের বদলে চার’, প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের

‘একের বদলে চার’, প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর সতর্কবার্তা ইরানের

ঢাবির শিক্ষার্থী মিমোর আত্মহত্যা মামলায় শিক্ষক সুদীপ কারাগারে

ঢাবির শিক্ষার্থী মিমোর আত্মহত্যা মামলায় শিক্ষক সুদীপ কারাগারে

১৯৭৬ থেকে ২০২৬: একই খালে ইতিহাসের পুনরাবৃত্তি

পাশাপাশি বাবা-ছেলের নামফলক ১৯৭৬ থেকে ২০২৬: একই খালে ইতিহাসের পুনরাবৃত্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App