×

এশিয়া

মক্কা প্রতিরক্ষা চুক্তি গঠনের কারণ জানালেন এরদোগান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম

মক্কা প্রতিরক্ষা চুক্তি গঠনের কারণ জানালেন এরদোগান

ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ব বর্তমানে গুরুতর নানা চ্যালেঞ্জের মুখোমুখি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ইসলামী বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার উদ্যোগ।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তরাঞ্চলীয় সামসুন প্রদেশে তরুণদের সঙ্গে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এরদোগান এসব কথা বলেন। গত মাসে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, তিন দেশ একসঙ্গে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে।

এরদোগান বলেন, ‘সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একত্র হয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে আমরা ইসলামী বিশ্বকে একটি বার্তা দিতে চাই। ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং আমরা সফল হব বলে বিশ্বাস করি।’

আন্তর্জাতিক ব্যবস্থার সমালোচনা করে এরদোগান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে কেন্দ্র করে বিশ্ব পরিচালনার ধারণারও বিরোধিতা করেন। দীর্ঘদিন ধরে তিনি বলে আসছেন, বিশ্ব কেবল ওই পাঁচ দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এ অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি আন্তর্জাতিক ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে।

এরদোগান বলেন, ‘হরমুজ প্রণালিতে কী ঘটছে, আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। শুধু সেখানে নয়, উপসাগরের আরও অনেক এলাকায় গুরুতর সংকট রয়েছে।’

ইসলামী বিশ্বের সামনে থাকা সমস্যাগুলো দ্রুত সমাধানের ওপর জোর দিয়ে তিনি বলেন, এসব সংকট মোকাবিলায় তুরস্ক অতীতের মতো বর্তমানেও আঞ্চলিক দেশগুলোর পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

এরদোগান আরও বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের তুরস্কের প্রতি প্রত্যাশা অনেক বেশি। ফলে আঞ্চলিক সংকটগুলোকে হালকাভাবে দেখার সুযোগ নেই। তার দাবি, চারপাশে যুদ্ধ ও সংঘাত চললেও তুরস্ক এসব ঝুঁকি থেকে নিজেকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের অঞ্চল যখন যুদ্ধ, সংঘাত ও নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখনও আমরা দেশকে এসব বিপদ থেকে দূরে রাখতে পেরেছি।’ একই সঙ্গে আঞ্চলিক অস্থিরতার মধ্যেও তুরস্ক বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেন তিনি।

বক্তব্যে চলতি বছরের জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের প্রসঙ্গও তুলে ধরেন এরদোগান। তিনি জানান, তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশন (এমকেই) উৎপাদিত অস্ত্র বিভিন্ন রাষ্ট্রনেতাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

এরদোগান বলেন, ‘আমরা তাদের তুরস্কের নিজস্ব পণ্য উপহার দিতে চেয়েছিলাম।’ এসব উপহার পেয়ে সফররত নেতারা সন্তুষ্ট হয়েছেন বলেও জানান তিনি।

এ ছাড়া তুরস্কের পর্যটন নগরী আনতালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজনের প্রস্তুতির কথাও জানান তুর্কি প্রেসিডেন্ট। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এ আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

পাশাপাশি তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানের নেতৃত্বে পরিচালিত ‘জিরো ওয়েস্ট’ উদ্যোগ জাতিসংঘ ব্যবস্থায় উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়েছে বলেও উল্লেখ করেন এরদোগান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

মক্কা প্রতিরক্ষা চুক্তি গঠনের কারণ জানালেন এরদোগান

মক্কা প্রতিরক্ষা চুক্তি গঠনের কারণ জানালেন এরদোগান

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় সুখবর

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় সুখবর

নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি : ইসি আনোয়ারুল

নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি : ইসি আনোয়ারুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App