×

রাজধানী

বাতিল অধ্যাদেশের ভিত্তিতে মধুমতি মডেল টাউন বাজেয়াপ্ত ঘোষণা, নতুন করে পর্যালোচনার দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

বাতিল অধ্যাদেশের ভিত্তিতে মধুমতি মডেল টাউন বাজেয়াপ্ত ঘোষণা, নতুন করে পর্যালোচনার দাবি

ছবি: সংগৃহীত

মধুমতি মডেল টাউন আবাসন প্রকল্পের হাজার হাজার প্লট-মালিক চরম আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছেন। আবাসনে বসবাসরত বাসিন্দাদের অভিযোগ, অন্যায়ভাবে প্ররোচনা ও মামলার প্রেক্ষিতে নিদারুণ বৈষম্যের শিকার হচ্ছেন জমির মালিকরা। বাতিল হয়ে যাওয়া একটি অধ্যাদেশের ভিত্তিতে মধুমতি মডেল টাউন প্রকল্পকে অবৈধ ঘোষণা করার ফলে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এ ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত আছেন। বিষয়টির সুষ্ঠু সমাধান আশা করছেন হাজার হাজার গ্রাহক।

এদিকে, বাতিল হয়ে যাওয়া একটি অধ্যাদেশের ভিত্তিতে তৎকালীন সরকার মধুমতি মডেল টাউন প্রকল্পকে অবৈধ ঘোষণা করেছিল বলে দাবি করেছেন প্রকল্পটির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান ড. এম. এম. এমরান চৌধুরী। 

তিনি বলেন, প্রকল্পটির আইনি জটিলতা, প্লটগ্রহীতাদের স্বার্থ এবং সংশ্লিষ্ট সরকারি সিদ্ধান্তের আইনগত ভিত্তি নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। দীর্ঘদিনের জটিলতা নিরসনে আইনসম্মত উদ্যোগের মাধ্যমে প্লটগ্রহীতাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করতে হবে।

মধুমতি মডেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাভারের আমিনবাজারে মধুমতি মডেল টাউন এলাকায় অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন ব্লকের প্লটগ্রহীতা, অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ড. এম. এম. এমরান চৌধুরী বলেন, মধুমতি মডেল টাউনকে একটি পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল। কিন্তু বিভিন্ন সময়ে আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটির কাঙ্ক্ষিত অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। এতে বহু প্লটগ্রহীতা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাঁদের কষ্টার্জিত অর্থের বিনিয়োগ ও আবাসনের স্বপ্নের বিষয়টি বিবেচনায় নিয়ে সমস্যার ন্যায়সংগত সমাধান জরুরি।

তিনি আরও বলেন, প্রকল্পের অতীত ইতিহাস, সংশ্লিষ্ট আইন, অধ্যাদেশ এবং আদালতের সিদ্ধান্তের প্রেক্ষাপট নিরপেক্ষভাবে পর্যালোচনা করা প্রয়োজন। কোনো সিদ্ধান্তের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন থাকলে তা যথাযথ তথ্যপ্রমাণ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। ব্যক্তিগত বিরোধ কিংবা পারস্পরিক দোষারোপ নয়, বরং স্বচ্ছতা, জবাবদিহি ও আইনসম্মত উদ্যোগের মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব।

সভায় প্রকল্পটির চলমান মডিফিকেশন মামলা নিয়েও আলোচনা হয়। মামলায় ইতিবাচক ফলাফল এলে প্লটগ্রহীতাদের অধিকার প্রতিষ্ঠা এবং প্রকল্পের ভবিষ্যৎ উন্নয়নের পথ সুগম হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। একই সঙ্গে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধ থেকে আইনগত পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

আলোচনা সভার আগে প্লটগ্রহীতা মোহাম্মদ আনোয়ারুল ইসলামের জি-১ ব্লকের ৭ নম্বর প্লটের সীমানাপ্রাচীর নির্মাণসহ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। ড. এম. এম. এমরান চৌধুরী অস্ট্রেলিয়ায় অবস্থান করায় তাঁর অনুরোধে ফিতা কেটে কাজের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল্লাহ আনছারি।

সভায় উপস্থিত ছিলেন সাবেক কমিশনার আঞ্জু, রাকিব উদ্দিন, রমজানসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া অ্যাসোসিয়েশনের সহসভাপতি কাজী আসাফউদ্দৌলা ও এম এ ওয়াহাব, মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক জি. এম. মনির হোসেন এবং অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুস সালিকসহ বিভিন্ন ব্লকের প্লটগ্রহীতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মধুমতি মডেল টাউনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্লটগ্রহীতাদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। প্রকল্পের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

সভাপতির বক্তব্যে ড. এম. এম. এমরান চৌধুরী প্রকল্পের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা, সঠিক পরিকল্পনা এবং যথাযথ আইনি উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের পথ তৈরি হতে পারে। প্লটগ্রহীতাদের স্বার্থ রক্ষা এবং একটি পরিকল্পিত আবাসিক পরিবেশ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্লট মালিক পক্ষের দাবি, গত ২০-২৫ বছর ধরে ঘরবাড়ি নির্মাণ করে তারা বসবাস করছেন। ২০০৪ সালে মধুমতি মডেল টাউন প্রকল্পের বিষয়ে বাংলাদেশ পরিবেশবিদ আইনজীবী সমিতি (বেলা) একটি রিট মামলা দায়ের করে। এর আগেই বেশিরভাগ প্লট মালিকরা জমি কিনেছেন। ২০০৫ সালে উক্ত মামলায় রায়ে মধুমতি মডেল টাউন প্রকল্পকে অবৈধ ঘোষণা করে প্লট ক্রেতাদের স্বার্থ সংরক্ষণ করার কথা বলা হয়। উক্ত রায়ে প্রকল্প বৈধ করার রাস্তা খোলা রাখা হয়। এই রায়ের প্রেক্ষিতে প্রকল্প অনুমোদনের জন্য প্রয়োজনীয় ৯টি ছাড়পত্রের মধ্যে ৮টি সংগ্রহ করা হয়। কিন্তু, উক্ত রায়ের বিরুদ্ধে আপিল করে বেলা। আপিলের রায়ে মধুমতিকে অবৈধ ঘোষণা করা হয় এবং প্লট মালিকদের জমাকৃত অর্থের দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু আজ পর্যন্ত একটি টাকাও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। 

বাসিন্দারা জানান, প্লট মালিকরা বেশীরভাগ অবসরপ্রাপ্ত সামরিক, বেসামরিক সরকারি-আধাসরকারি সংস্থার কর্মচারি, শিক্ষক, দেশের জন্য রেমিটেন্স পাঠানো প্রবাসী শ্রমিক, যারা জীবনের শেষ সম্বল দিয়ে এই প্রকল্পের প্লট কিনেছেন। সরকারের ভূমি অফিস প্লটগুলো রেজিস্ট্রেশনও দিয়েছে। তার ভিত্তিতে প্রায় হাজারখানের প্লট মালিক এখানে মাথা গুঁজার ঠাই করে নিয়েছেন। এখানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুতের লাইনও দিয়েছে। গত প্রায় দুই দশক ধরে বাসিন্দারা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন।

প্লট মালিকরা বলছেন, তারা বৈধভাবে প্লট কিনে বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন। হঠাৎ জমি বাজেয়াপ্তের সিদ্ধান্তে হাজারো পরিবার চরম অনিশ্চয়তায় পড়েছে। আদালতের রায়ের আলোকে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হোক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাতিল অধ্যাদেশের ভিত্তিতে মধুমতি মডেল টাউন বাজেয়াপ্ত ঘোষণা, নতুন করে পর্যালোচনার দাবি

বাতিল অধ্যাদেশের ভিত্তিতে মধুমতি মডেল টাউন বাজেয়াপ্ত ঘোষণা, নতুন করে পর্যালোচনার দাবি

বৃষ্টি নিয়ে যে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App