×

এশিয়া

হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

ফাইল ছবি

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর হাজার হাজার মানুষকে হত্যা করেছে বলে পর্যবেক্ষণ দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)। এ ছাড়াও জান্তা বাহিনী রাখাইন রাজ্যের এই অধিবাসীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজেতে এই রায় ঘোষণা করা হয়। এই রায় পাঠ করতে সর্বোচ্চ ৯০ মিনিট সময় লাগতে পারে। মামলায় রোহিঙ্গাদের ওপর নৃশংসতার মাধ্যমে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে মিয়ানমারের বিরুদ্ধে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ‘আদালত দেখতে পায় যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, শিশুদের ওপর ব্যাপক যৌন ও চরম সহিংসতা চালিয়েছে এবং দলে দলে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকারী রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।’ ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজেতে এই রায় দেওয়া হলো।

মামলার বাদী গাম্বিয়ার অভিযোগ, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে অন্তত ৭ লাখ ৩০ হাজার মুসলিম রোহিঙ্গাকে বিতাড়িত করার সামরিক অভিযানে সংঘটিত গণহত্যার জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী। ওই অভিযানে বেঁচে যাওয়া ব্যক্তিরা হত্যাকাণ্ড, গণধর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন।

জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দলও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার সিদ্ধান্তে পৌঁছেছিল।

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা আজ আন্তর্জাতিক বিচার আদালতের এই গুরুত্বপূর্ণ রায়ের অপেক্ষায় রয়েছেন। তাদের আশা, এই রায় ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে এবং একসময় নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি, কে কোথায়?

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি, কে কোথায়?

হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

আবারও প্রাণনাশের হুমকি পেলেন সাইফ আলি খান, নেপথ্যে কে?

আবারও প্রাণনাশের হুমকি পেলেন সাইফ আলি খান, নেপথ্যে কে?

শুক্রবার মুক্তি পাচ্ছে ভাবনার সিনেমা, দেখা যাবে ২০ প্রেক্ষাগৃহে

শুক্রবার মুক্তি পাচ্ছে ভাবনার সিনেমা, দেখা যাবে ২০ প্রেক্ষাগৃহে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App