×

ঢালিউড

শুক্রবার মুক্তি পাচ্ছে ভাবনার সিনেমা, দেখা যাবে ২০ প্রেক্ষাগৃহে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

শুক্রবার মুক্তি পাচ্ছে ভাবনার সিনেমা, দেখা যাবে ২০ প্রেক্ষাগৃহে

ছবি: সংগৃহীত

দেশভাগ, ভাষা আন্দোলন আর ইতিহাসের নানা বাঁক একটি পরিবারের যাপিত জীবনের মধ্য দিয়ে উঠে আসবে সময়ের সেইসব গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলোচিত উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার (২০ নভেম্বর)। দেশের প্রায় ২০টি প্রেক্ষাগৃহে একযোগে দেখা যাবে সিনেমাটি।

সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটির পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তির আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিমানবন্দরসংলগ্ন সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির প্রিমিয়ার শো। এতে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের পরিচিত মুখেরা।

প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা আফজাল হোসেন, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ অনেকে।

অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর বলেন, এমন ইতিহাস ও প্রেক্ষাপটের চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত থাকতে পেরে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই গর্বিত।

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, সেলিনা হোসেন উপন্যাসটি লেখার পর কয়েকবার সংশোধন করেছিলেন। লেখক হিসেবে তিনি সবার কাছে সমাদৃত। অন্যদিকে প্রযোজক হিসেবে ইমপ্রেস টেলিফিল্মও অনেক বিখ্যাত কাজের সঙ্গে যুক্ত। সবকিছু মিলিয়ে সিনেমাটি নিয়ে তিনি আশাবাদী। দর্শকের কাছেও এটি ভালো লাগবে বলে তার বিশ্বাস।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ ও কাজী হায়াৎকে।

প্রিমিয়ার শোতে আরও উপস্থিত ছিলেন প্রযোজক হাবীবুর রহমান, নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেতা রওনক হাসান, ফারজানা ব্রাউনিয়া, লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী ও শহীদুল আলম সাচ্চুসহ অনেকে।

মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি দেখা যাবে শান্তাহারের পূর্ণিমা সিনেমা, বগুড়ার মম ইন ও মধুবন, ময়মনসিংহের ছায়াবাণী, বরিশালের অভিসপ্তি, ঢাকার সৈনিক ক্লাব, বিজিবি, শ্যামলী ও লায়ন সিনেমাস, চট্টগ্রামের সুগন্ধা, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, ফরিদপুরের বনলতা, সিলেটের গ্র্যান্ড সিলেট এবং কুমিল্লার কে স্ক্রিনে। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখা ও যমুনা ব্লকবাস্টারেও চলবে সিনেমাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি, কে কোথায়?

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি, কে কোথায়?

হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

আবারও প্রাণনাশের হুমকি পেলেন সাইফ আলি খান, নেপথ্যে কে?

আবারও প্রাণনাশের হুমকি পেলেন সাইফ আলি খান, নেপথ্যে কে?

শুক্রবার মুক্তি পাচ্ছে ভাবনার সিনেমা, দেখা যাবে ২০ প্রেক্ষাগৃহে

শুক্রবার মুক্তি পাচ্ছে ভাবনার সিনেমা, দেখা যাবে ২০ প্রেক্ষাগৃহে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App