×

আওয়ামী লীগ

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ এএম

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

নিহত ছাত্রলীগ কর্মী তাহসীন

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় তাহসীন নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে চান্দগাঁও থানার শমশের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তিনি চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তবে তিনি কোনো পদে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানিয়েছে, তাহসীনের সঙ্গে একই এলাকার ছোট সাজ্জাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই তাহসীনকে গুলি করা হয়েছে বলে ধারণা করছেন কেউ কেউ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

আরো পড়ুন: গ্রেপ্তারের আগে ব্যারিস্টার সুমন ভিডিওবার্তায় যা বলেছিলেন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App