×

আওয়ামী লীগ

কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পিএম

কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা আতাউর রহমান আঙ্গুর নামে এক আওয়ামী লীগ নেতার শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগার থেকে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল সাড়ে ৫টার দিকে সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এ.এস.এম কামরুল হুদা। 

আতাউর রহমান আঙ্গুর সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দত্তবাড়ি মহল্লার বাসিন্দা ছিলেন। 

আরো পড়ুন: শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব

জেল সুপার এ.এস.এম কামরুল হুদা বলেন, আতাউর রহমান আঙ্গুর সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের মাধ্যমে গত ১ নভেম্বর জেলা কারাগারে আসেন। তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সোমবার (৯ ডিসেম্বর) তার আদালতে মামলার হাজিরাও ছিল। হঠাৎ করেই আজ (মঙ্গলবার) ভোরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। 

তিনি আরো বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে এবং তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App