×

আওয়ামী লীগ

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

শাহাজাদা আলম। ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা শাহাজাদা আলমকে (২৬) ভারতে পালানোর সময় আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক শাহাজাদা আলম নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ও সৈয়দপুরের শাহেবপাড়া মহল্লার মনজুর আলমের ছেলে। 

আরো পড়ুন: শেখ হাসিনার ভাইরাল যে ভিডিও নিয়ে আলোচনা তুঙ্গে

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, আটক ছাত্রলীগ নেতা তার পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। পাসপোর্ট এক্সিটের সময় সৈয়দপুর থানায় রিকুইজিশন দিলে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিষ্ফোরক আইনে মামলার তথ্য পাওয়া যায়। এরপর তাকে আটক করে একইদিন সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

তিনি আরো বলেন, কোনো দুষ্কৃতকারী যেন ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত অফিসাররা সতর্ক রয়েছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App