×

আওয়ামী লীগ

আওয়ামী লীগ নেতা মীর মোশারফ সুমন গ্রেপ্তার

Icon

সিরাজদিখান (মুন্সগিঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১১:৫৬ এএম

আওয়ামী লীগ নেতা মীর মোশারফ সুমন গ্রেপ্তার

মীর মোশারফ হোসেন সুমন। ছবি : ভোরের কাগজ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাঙচুর মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর মোশারফ হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ইছাপুরা চৌরাস্তা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মীর মোশারফ হোসেন সুমন ইছাপুরা গ্রামের আব্দুল ছাত্তার মীরের ছেলে। তিনি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সিরাজদিখান থানায় দায়ের করা ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন : ঢাকায় আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’: গ্রেপ্তার ২২, হেফাজতে সেনা কর্মকর্তা

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ হাজার মুখোশ ও বিস্ফোরকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

৯ হাজার মুখোশ ও বিস্ফোরকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের ‘রূপরেখা’ দিল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের ‘রূপরেখা’ দিল ইরান

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App