×

বিনোদন

‘প্রেমের প্রতি আমার একধরনের অনীহা ছিল’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম

‘প্রেমের প্রতি আমার একধরনের অনীহা ছিল’

অভিনেত্রী নাবিলা ইসলাম। ছবি: ফেসবুক

ছোটপর্দায় দীর্ঘ ১৮ বছরের অভিনয়জীবন অভিনেত্রী নাবিলা ইসলামের। এই সময়ে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। তবে দীর্ঘ ক্যারিয়ারে কোনো সহশিল্পী বা প্রযোজকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যায়নি তাকে নিয়ে। এবার নিজের ব্যক্তিজীবন, অভিনয় ক্যারিয়ার ও বর্তমান নাটকের গল্পের মান নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাবিলা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি বিবাহিত। প্রেমের প্রতি আমার একধরনের অনীহাও ছিল।’

শুটিং সেটে বাড়তি আড্ডা দেওয়া কিংবা কাজের বাইরে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার প্রবণতা কম তার। এ কারণে অনেকে তাকে ঠিকমতো মূল্যায়ন করেননি বলেও মনে করেন নাবিলা। তবে এ জন্য কাউকে দোষারোপ করতে চান না তিনি। বরং নিজের মেলামেশার সীমাবদ্ধতাকেই এর কারণ হিসেবে দেখেন।

নাবিলা আরও বলেন, ‘শুরু থেকেই কোনো নির্দিষ্ট নায়ক বা পরিচালকের গণ্ডিতে আটকে থাকিনি। ধীরে ধীরে সবার সঙ্গে কাজ করেছি। দলবেঁধে কাজ করার সংস্কৃতিতে আমি কখনো বিশ্বাসী নই। আমি মনে করি, যারা সিন্ডিকেটে বাঁধা পড়ে কাজ করেন, তারা অনেক দিন টিকে থাকতে পারেন না।’

ক্যারিয়ারে কখনো শর্টকাটের পথে হাঁটেননি বলেও জানান এই অভিনেত্রী। তার বিশ্বাস, সাময়িক জনপ্রিয়তা কিংবা ভাইরাল হওয়ার মাধ্যমে দীর্ঘদিন বিনোদন অঙ্গনে টিকে থাকা সম্ভব নয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই সময় অনেকে ভাইরাল হয়ে, প্রচুর ভিউ পেয়ে হইচই ফেলে দিয়েছেন। কিন্তু কিছুদিন পর আর নাটকে তাদের দেখা যায় না। তাই আমি কখনোই শর্টকাটের পেছনে ছুটিনি। ১৮ বছর ধরে টানা কাজ করছি, এটাই আমার টিকে থাকার বড় প্রমাণ।’

তবে বর্তমান সময়ের নাটকের গল্প ও নির্মাণের মান নিয়ে অসন্তুষ্ট নাবিলা। তার মতে, মূল ধারার নাটক এখন নায়ক-নায়িকা বা দুই-আড়াইটি চরিত্রের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। অথচ একটি নাটকে প্রতিটি চরিত্রেরই সমান গুরুত্ব থাকা প্রয়োজন।

এ প্রসঙ্গে জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের নাটকের উদাহরণ টেনে নাবিলা বলেন, ‘তখন পরীক্ষামূলক ও বৈচিত্র্যময় গল্পের নাটক হতো। সেই নাটকে যে স্বাচ্ছন্দ্য ও শিল্পের আনন্দ ছিল, এখনকার কাজে তা পাই না। বিশেষ করে গ্রামের গল্পের নাটকে একই ধরনের স্বামী-স্ত্রীর ঝগড়া আর কিছু নির্দিষ্ট নামের পুনরাবৃত্তি হচ্ছে। মনে হয়, যেন কেজি হিসাবে নাটক বানানো হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলা

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App