×

আওয়ামী লীগ

আওয়ামী লীগ নেতার অফিসে মিললো বন্দুক ও বোমা

Icon

রিয়াদ হাসান হৃদয়, জামালপুর

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৬:৪৪ পিএম

আওয়ামী লীগ নেতার অফিসে মিললো বন্দুক ও বোমা

ছবি: ভোরের কাগজ

জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত অফিসে অভিযান চালিয়েছে পুলিশ।

অভিযানে অফিস থেকে ২টি দেশীয় বন্দুক, বন্দুকের ৪টি গুলি, ৬টি হাতবোমা এবং ৬টি বিদেশি মদের বোতল উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে টানা দুই ঘণ্টার অভিযানে এসব উদ্ধার করে পুলিশ।

জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে তার নিজ মালিকানাধীন মনোয়ারা আলী সুপার মার্কেটের দোতলায় তার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে এসব অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়েছে।

স্থানীয় এক তালা মিস্ত্রি এনে দুটি রুমের তালা ভেঙে টেবিলের ড্রয়ার থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া রুমের মেঝেতে মোড়ানো কম্বলের ভেতর থেকে দুটি দেশীয় বন্দুক, ৪ রাউন্ড গুলি, ৬টি হাতবোমা উদ্ধার করা হয়। গণমাধ্যমকর্মী এবং স্থানীয় কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে রেখে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এসএম নূর মোহাম্মদের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল কাইয়ুম এবং পুলিশের একটি দল।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এসএম নূর মোহাম্মদ বলেন, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে দিনের বেলায় এমন অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App