×

আওয়ামী লীগ

নাটোরে যুবলীগের ঝটিকা মিছিল

Icon

কাগজ প্রতিবেদক, নাটোর

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

নাটোরে যুবলীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত

ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ও সকল রাজবন্দিদের মুক্তি এবং আওয়ামী লীগের রাজনীতির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নাটোরে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতা কর্মিরা।

সোমবার ভোরে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মায়া পারভেজ সোহানের নেতৃত্বে নাটোর সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি নাটোর-বগুড়া মহাসড়ক হয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় এলাকা প্রদক্ষিন করে।

বিক্ষোভ মিছিলের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ যুবলীগের নেতা কর্মিরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। আর এতেই চাঞ্চলের সৃষ্টি হয় সাধারণ মানুষের মাঝে।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মায়া পারভেজ সোহান জানান, তাদের নেত্রী দেশে ফিরবে এবং দেশের মানুষকে জামায়াত বিএনপির হাত থেকে মুক্ত করে মানুষকে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিবে। তাদের এই কর্মসুচি চলছে চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি

সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App