×

জাতীয়

টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশের স্কুল-কলেজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশের স্কুল-কলেজ

ফাইল ছবি

চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।

ছুটির সূচি অনুযায়ী, আগামী শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি। এরপর রোববার (৮ নভেম্বর) শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে শুক্র থেকে রোববার পর্যন্ত টানা তিন দিন ছুটি কাটাতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজে শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। একই সঙ্গে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে।

তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য নয়। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চলে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই।

অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির কথা উল্লেখ না থাকায় মাদরাসার শিক্ষার্থীরা এ ছুটি পাচ্ছে না।

উল্লেখ্য, কালীপূজা বা শ্যামাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দেবী কালীর আরাধনার মধ্য দিয়ে এ পূজা উদ্‌যাপন করা হয়। একই দিনে দীপাবলি উৎসবও পালিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাটোরে যুবলীগের ঝটিকা মিছিল

নাটোরে যুবলীগের ঝটিকা মিছিল

মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার ‘নিয়োগ’

মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার ‘নিয়োগ’

ফারহানা শিলার মৃত্যুর বিচার দাবিতে রাঙ্গাবালীতে বিক্ষোভ

ফারহানা শিলার মৃত্যুর বিচার দাবিতে রাঙ্গাবালীতে বিক্ষোভ

যাত্রীবেশে ভ্যান ছিনতাই, অস্ত্রের আঘাতে চালক হাসপাতালে

যাত্রীবেশে ভ্যান ছিনতাই, অস্ত্রের আঘাতে চালক হাসপাতালে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App