×

বরিশাল

ইয়াবা বহনের সময় শ্রমিক দল নেতাসহ আটক ২

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪০ এএম

ইয়াবা বহনের সময় শ্রমিক দল নেতাসহ আটক ২

ছবি: নিজস্ব

পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা পরিবহনের অভিযোগে পৌর শ্রমিকদলের সহ-সভাপতিসহ দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৬ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহ-সভাপতি জাকির (৪৪) ও দুলাল (৪০)।

এদিকে, তাদেরকে আটকের পর কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জাকিরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে দুলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন  সাদেক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কুয়াকাটাকে একটি নিরাপদ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট কাউকেই কোনোপ্রকার ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতনতার পাশাপাশি সহযোগিতা করতে হবে।

প্রশাসনের এ ধরনের অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝালকাঠিতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল, পাস করেনি কোনো পরীক্ষার্থী

ঝালকাঠিতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল, পাস করেনি কোনো পরীক্ষার্থী

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

শিক্ষক নিয়োগের গুঞ্জন শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবিরের বৈঠক, সহাবস্থানে ঐকমত্য

ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবিরের বৈঠক, সহাবস্থানে ঐকমত্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App