×

বরিশাল

ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০১:০৫ পিএম

ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জুর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ এপ্রিল ধর্ষণের ঘটনায় শশীভূষণ থানায় মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে) শশীভূষণ থানার (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সেলিম খন্দকার (৫৫) উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল সকাল ৯টার দিকে সেলিম খন্দকারের বিল্ডিংয়ের কাছে সাত বছর বয়সী স্কুলছাত্রীসহ অন্যান্য বাচ্চারা খেলাধুলা করছিল। এ সময় সেলিম খন্দকার ওই শিশুকে বিভিন্ন ধরনের খাবারসহ টাকার প্রলোভন দেখিয়ে তার একতলা বিল্ডিংয়ের মধ্যে একটি কক্ষে নিয়ে কুপ্রস্তাব দেন। শিশুটি রাজি না হলে মুখ চেপে জোর করে তাকে ধর্ষণ করে। পরদিন সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশু বাসায় ফিরলে ব্যাথা অনুভব করলে কান্না-কাটি করতে থাকে। তার পরিবারের লোকজন কি হয়েছে জিজ্ঞেস করলে সেলিম খন্দকার মেয়েটির সঙ্গে খারাপ কাজ করেছে বলে সে পরিবারকে জানায়।

এ বিষয়ে এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জু বলেন, পারিবারিক বিরোধের জেরে আমার বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ বলেন, অভিযুক্ত সেলিম খন্দকার ধর্ষণের বিষয়টি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আফ্রিকা সফরে তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন

আফ্রিকা সফরে তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন

মায়ের সঙ্গে হাঁস খুঁজতে বের হয়ে নিখোঁজ, দুদিন পর ভাসমান লাশ উদ্ধার

মায়ের সঙ্গে হাঁস খুঁজতে বের হয়ে নিখোঁজ, দুদিন পর ভাসমান লাশ উদ্ধার

কোরবানির পশু নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

কোরবানির পশু নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

নড়াইলে একাধিক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নড়াইলে একাধিক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App