×

চট্টগ্রাম

নিজের সন্তানের জন্মনিবন্ধন করতে গিয়ে জানলেন, অন্যের সন্তানের মা তিনি!

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

নিজের সন্তানের জন্মনিবন্ধন করতে গিয়ে জানলেন, অন্যের সন্তানের মা তিনি!

ছবি: এআই জেনারেটেড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অন্যের সন্তানের জন্মনিবন্ধনে নিজের নাম ব্যবহারের অভিযোগ করেছেন সাবিনা ইয়াছমিন (৩৪) নামে এক নারী। নিজের সন্তানের জন্মনিবন্ধন করতে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর নামে আগেই দ্বিতীয় সন্তানের জন্মনিবন্ধন করা হয়েছে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় সাধারণ ডায়রি করেছেন তিনি। প্রয়োজনে আইনি লড়াইয়ের ঘোষনা দিয়েছেন সাবিনার স্বামী। 

অভিযোগ সূত্রে জানা যায়, সাবিনা ইয়াছমিনের স্বামী মোহাম্মদ হাদিউল ইসলাম ভূঁইয়া। তাঁদের বাড়ি আখাউড়া উপজেলার আজমপুর এলাকায়। তাঁদের তিন বছর বয়সী মেহেরুন ইসলাম সানা নামে একটি সন্তান রয়েছে। সম্প্রতি সন্তানের জন্মনিবন্ধন করাতে আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদে গেলে নিবন্ধন-সংক্রান্ত জটিলতার মুখে পড়েন তিনি।

সাবিনার অভিযোগ, জন্মনিবন্ধনের আবেদন করতে গিয়ে সংশ্লিষ্টরা তাঁকে জানান, তাঁর নামে আগেই দ্বিতীয় সন্তানের জন্মনিবন্ধন করা হয়েছে। অথচ তিনি আগে কোনো সন্তানের জন্মনিবন্ধন করাননি। তাঁর দাবি, তাঁরা এক ছেলে ও এক মেয়ের মা-বাবা। স্বাভাবিক নিয়মে তাঁদের দ্বিতীয় সন্তানকে দ্বিতীয় সন্তান হিসেবেই নিবন্ধিত হওয়ার কথা। কিন্তু ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সন্তানকে তৃতীয় সন্তান হিসেবে দেখিয়ে আবেদন করতে বলেন।

গত ৫ নভেম্বর আখাউড়া থানায় করা লিখিত অভিযোগে সাবিনা এসব বিষয় উল্লেখ করেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ প্রশাসক কফিল উদ্দিন মাহমুদ বলেন, 'আবেদনকারিকে আগে দ্বিতীয় সন্তানের নিবন্ধন বাতিল করতে হবে।এটার জন্য ঢাকা থেকে প্রত্যয়ন আনতে হবে। জরুরি হলে তৃতীয় সন্তান দিয়ে করাতে পারে। এরপর দ্বিতীয়টা বাতিলের আবেদন করতে পারেন।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে’

হেফাজতে ইসলাম ‘আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে’

‘চিকিৎসার অভাবে’ মারা গেলেন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা বিপ্লব

‘চিকিৎসার অভাবে’ মারা গেলেন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা বিপ্লব

আখাউড়া ক্যামব্রিয়ান কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

আখাউড়া ক্যামব্রিয়ান কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

রাত ১টার মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে হতে পারে ঝড়

রাত ১টার মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে হতে পারে ঝড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App