×

বরিশাল

ভোলায় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:১২ পিএম

ভোলায় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

ছবি: সংগৃহীত

ভোলায় পৌর এলাকায় ঘরে ঢুকে ৬০ বছরের এক বৃদ্ধাকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

রোববার (২১ জুন) সকালের দিকে ভুক্তভোগী নারীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা। এর আগে শনিবার (২০ জুুন) রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম সজিব তেলি (২৪)। তিনি ভোলা পৌর ৫ নম্বর ওয়ার্ডের কালিখোলা এলাকার সুমঙ্গলের ছেলে। ভুক্তভোগী সম্পর্কে তার মাউই।

ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশীরা জানান, ভুক্তভোগী নারীর ছেলে একজন প্রবাসী। কয়েক বছর আগে তিনি শ্বশুরবাড়ির পাশে জমিসহ একটি বসতঘর কেনেন এবং পরে প্রবাসে চলে যান। এরপর থেকে ওই বাড়িতে তার মা ও স্ত্রী থাকতেন। ওই বাড়িতে প্রবাসীর শ্যালক ও অভিযুক্ত সজিব তেলি মাঝে মধ্যে যাতায়াত করতেন। শনিবার রাতেও তিনি ওই বাড়িতে আসেন। পরে তার বোন ঘুমিয়ে পড়লে সজিব তার ‘মাউই’ (বোনের শাশুড়ি)-কে রাতভর ধর্ষণ করেন। এতে ভুক্তভোগী গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভোরের দিকে পালিয়ে যান সজিব। 

সকালের দিকে প্রবাসীর স্ত্রী ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং পাশের বাড়ির এক নার্সকে ডেকে এনে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা চালান। তবে রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে ওই নার্স তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে খবর পেয়ে সকাল ৮টার দিকে প্রতিবেশীরা ভুক্তভোগীকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, ‌‘আমরা ওই নারীর পরীক্ষা করেছি। বর্তমানে তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তার শরীরে রক্ত দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App