×

বরিশাল

কলাপাড়ায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, একজন আটক

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৪১ পিএম

কলাপাড়ায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, একজন আটক

প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ৫০ বছর বয়সী শহিদুল মুন্সি নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে বিষয়টি ধামাচাপার চেষ্টা এবং অভিযুক্ত ব্যাক্তিকে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে আলা মৃধা নামের একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন শিশুটির নানি।

শিশুটির নানি জানান, তার নাতনি বাইরে খেলতে গেলে প্রতিবেশি শহিদুল তাকে ডেকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি বাসায় এসে ঘটনা জানায়। ন্যাক্কারজনক এ ঘটনার সুষ্ঠ তদন্তসহ বিচারের দাবি জানান তিনি।

শিশুটির মা জানান, তিনি চাকরির সুবাদে ঢাকায় থাকেন। তার চার বছরের সন্তান নানির কাছে থাকে। তার মেয়ের সাথে এমন ঘটনার সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন তিনি। তবে, স্থানীয়রা বিষয়টির সুষ্ঠ বিচার না করে টাকা দিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রধান আসামীকে পালিয়ে যেতে সাহায্য করায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া, মূল আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App