×

বরিশাল

মহিপুরে ব্যবসায়ীকে ইউপি সদস্যের হাতুড়ি পেটা

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম

মহিপুরে ব্যবসায়ীকে ইউপি সদস্যের হাতুড়ি পেটা

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে ইউপি সদস্য আবুল কোম্পানির বিরুদ্ধে মো. ইদ্রিস (২৬) নামের এক মুদি ব্যবসায়ীর ওপর নিজ দোকানে সংবদ্ধ হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে মো. মানিক আকনের ছেলে মো. ইদ্রিস (২৬) আহত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টায় আলিপুর সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হাতুড়ি, রড ও দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ চালানো হয়। 

আহত অবস্থায় স্থানীয়রা ইদ্রিসকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্ববিরোধের জেরে স্থানীয় ইউপি সদস্য আবুল কোম্পানির ছেলে ছাব্বিরসহ ৭-৮ জন সংঘবদ্ধ হয়ে ইদ্রিসের মুদি দোকানে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি, লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ইদ্রিসের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে তাঁর হাত, পা ও শরীরের একাধিক অংশ গুরুতর জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, ইউপি সদস্য আবুল কোম্পানি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতার দাপটে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার কারণে তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। ইদ্রিসের ওপর এই হামলাও সেই ক্ষমতার প্রভাব ও আধিপত্য বিস্তারেরই অংশ বলে তাঁরা অভিযোগ করেন।

এদিকে এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য আবুল কোম্পানির বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে একটু দূরে আছি। পরে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।’

অন্যদিকে, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কিছুই জানি না, আমি পটুয়াখালীতে আছি।’

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, ‘এ ঘটনায় মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App