×

বরিশাল

দুই শ্বশুরের দ্বন্দ্বে জামাই খুন, আহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:১৭ এএম

দুই শ্বশুরের দ্বন্দ্বে জামাই খুন, আহত ৫

ছবি: সংগৃহীত

বরগুনায় একটি ছাগল অন্য ভাইয়ের জমিতে চলে যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের পারিবারিক দ্বন্দ্বের জেরে অপর ভাইয়ের জামাতা মো. ফোরকান (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ আহত হয়েছে আরো ৫ জন।

বুধবার (৫ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী নামক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ।

নিহত মো. ফোরকান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বেতবুনিয়া এলাকার শানু হাওলাদারের ছেলে।

আহত ফোরকানের স্ত্রী জান্নাতিসহ সবাই বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরো পড়ুন: রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিহত ফোরকানের স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রায় পাঁচ মাস আগে পোটকাখালী এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম মোল্লার একটি ছাগল অন্য ভাইয়ের জমিতে চলে যাওয়াকে কেন্দ্র করে ভাই জুয়েল মোল্লা ও নাসির মোল্লার সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। সময়ের সঙ্গে সেই বিরোধ তীব্র আকার ধারণ করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরস্পরের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও দায়ের করা হয়।

স্বজনরা জানান, সর্বশেষ তিন দিন আগে ওই বিরোধকে কেন্দ্র করে হামলার শিকার হয়ে আহত হন শহিদুল ইসলাম মোল্লা। পরে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত শ্বশুরকে দেখতে হাসপাতালে যান তার জামাতা মো. ফোরকান। সেখান থেকে তিনি শ্বশুরবাড়িতে গেলে আজ সকালে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, এ সময় জুয়েল মোল্লা, নাসির মোল্লাসহ তাদের স্বজনরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে ফোরকান, তার স্ত্রী এবং পরিবারের আরও কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফোরকানের অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকা নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়াঝাটি এবং মারামারি ঘটনা ঘটতো। গত দুই দিন আগেও তাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে  এবং থানায় একটি মামলাও হয়েছে। 

তিনি বলেন, আজ সকালে আবারও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের মধ্যে ফোরকান নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App