×

বরিশাল

ঘের লিজ নিয়ে গাঁজা চাষ, অতঃপর...

Icon

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম

ঘের লিজ নিয়ে গাঁজা চাষ, অতঃপর...

ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী রাজিব বেপারী (৩২) কে আটক করেছে পুলিশ। আটক রাজিব মেহেন্দিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড চরহোগলা গ্রামের মৃত আবুল কাশেম বেপারীর ছেলে।

রোববার (৯ আগস্ট) বিকাল ৫ টার সময় নিজের লিজ নেওয়া একটি ঘের থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন।

পুলিশের ভাষ্য, চরহোগলা গ্রামে রাজিবের একটি ঘের রয়েছে। সেখানে তিনি বিভিন্ন গাছের আড়ালে উঁচু টবে একটি গাঁজা গাছ লাগায়। বিষয়টি জানার পর অভিযান চালায় পুলিশ। এ সময় তার দেখানো জায়গা থেকে সাড়ে ৭ ফিট উঁচু একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫০০০ টাকা উদ্ধার করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন জানান, আটক ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App