×

বরিশাল

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জেলেদের ক্ষোভ

Icon

কলাপাড়া ও কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জেলেদের ক্ষোভ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুর ও আলিপুরে বছরজুড়ে ছিলো ইলিশের আকার। তার ভেতরে হঠাৎ করে বেড়ে যায় জ্বালানি তেলের দাম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন উপকূলের জেলেসহ মৎস্য সংশ্লিষ্টরা। তারা জ্বালানি তেলের দাম কমিয়ে সাধ্যের মধ্যে নিয়ে আসার দাবি জানিয়েন। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় লোকসানে রয়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।

ট্রলার মাঝি সুলতান বলেন, ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছি। তার উপর হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি বেড়েছে ২০ টাকা। এ যেন জেলেদের মরার উপর খড়ার ঘা।

আরও পড়ুন: সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে লাখ টাকা দাবি, অতঃপর

জেলে সোবাহান হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে মাছ আহরণ, পরিবহন ও সংরক্ষণের খরচ। এতে মৎস্য খাতে বিরূপ প্রভাবের শঙ্কা রয়েছে। তাই ক্ষোভ প্রকাশের পাশাপাশি তেলের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে রাখা অথবা ভর্তুকির দাবি জানিয়েছেন।

পটুয়াখালী জেলায় ৭০ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। এর বাইরেও অনিবন্ধিত জেলের সংখ্যা রয়েছে অর্ধলক্ষের বেশি। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, জেলেদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

স্বেচ্ছাসেবক দল নেতার দাবি ‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

‘তেলের দাম বাড়ানো হয়নি, অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করা হয়েছে’

‘তেলের দাম বাড়ানো হয়নি, অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করা হয়েছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App