×

বিএনপি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বহিষ্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ এএম

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বহিষ্কার

ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত ও সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক নিপু আহাম্মেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মালামাল নিজ জিম্মায় সংরক্ষণ করে ব্যাবসায়িক সুবিধা দিয়ে যাচ্ছে। বারবার মৌখিকভাবে নিষেধ করা সত্ত্বেও শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে অন্যান্যদেরকেও উৎসাহিত করছে। এসব অভিযোগের প্রমাণ থাকায় জেলা বিএনপি মানিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনকে দলীয় পদ এবং দলের প্রাথমিক সদস্য পদ স্থগিত করেছে।


আরো পড়ুন : বিএনপির ভাইস চেয়ারম্যান বুলুসহ ১২ নেতাকর্মীকে অব্যাহতি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App