×

বিএনপি

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

বিষয়টি খতিয়ে দেখতে ৪ সদেস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। ছবি : সংগৃহীত

বিএনপির কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছেন। এসময় বিএনপি ও আওয়ামী লীগের অন্তত ১৪ দোকান এবং ৯টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ও সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে নাটোর উপজেলার চাঁন্দাই ইউনিয়নের দাসগ্রাম এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু (৩৯), বিএনপি কর্মী মামুন হোসেন (২১), সাগর আলী (২০), মশিউর রহমান (২৮), জাহিদ আলী (১৮), মেহেদী হাসান (২৮) ও আওয়ামী লীগ কর্মী শাহিন মালিথা (৬০)।

বিষয়টি খতিয়ে দেখতে ৪ সদেস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। ইউনিয়ন বিএপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহামনের মধ্যে দীর্ঘদিন ধরে কমিটি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছিলেন তারা।

আরো পড়ুন : সাজাপ্রাপ্ত বিএনপির ১২ নেতাকর্মী মুক্ত, ফুলের মালায় বরণ

সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু বলেন, শনিবার জনি (২৮) নামের এক ছাত্রদলের কর্মীকে মারপিট করেন হাবিবুর রহমান ও তার লোকজন। রবিবার সন্ধ্যায় শতাধীক লোকজন নিয়ে এসে দাসগ্রাম বাজারে ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন তারা। এ সময় হাবিবুর রহমানের ভাই সাইদুল ইসলাম ফাঁকা গুলি ছুড়তে থাকেন। লোকজন পালিয়ে গেলে দাসগ্রাম বাজার ও রাজেন্দ্রপুর কুদুর মোড়ের ১৪টি দোকান ভাঙচুর ও লুটপটের ঘটনা ঘটে।

হাবিবুর রহমান বলেন, রবিউল ইসলাম টিপু ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহুরুল মালিথা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ইউসুফ সরদার, যুবলীগ নেতা হান্নান সরদার আমার দোকান ভাঙচুর ও যুবদলের কার্যালয় ভাঙচুর-লুটপাট করে। আমার সমর্থকরা গিয়ে তাদের প্রতিহত করেছে। কারা গুলি করেছে বিষয়টি জানা নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ডলি রাণী বলেন, আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে ৬ জনের শরীরে রাবার বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আযম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App