×

বিএনপি

হিন্দু সম্প্রদায়ের ৮ দফা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৪:২৫ পিএম

হিন্দু সম্প্রদায়ের ৮ দফা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের ৮ দফা দাবির বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ওপর অতীতে অত্যাচার ও দখলদারিত্বের ঘটনায় বিশেষ একটি রাজনৈতিক দল জড়িত ছিল। বিএনপি ক্ষমতায় এলে যথাযথ তদন্তের মাধ্যমে বিচার করা হবে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে, যেখানে ধর্মীয় বিভেদ কিংবা ঘৃণার রাজনীতি থাকবে না। আমাদের লক্ষ্য হলো সবাইকে নিয়ে শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় দেশ গঠন।’

মির্জা ফখরুল এ সময় বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং বিদেশি কিছু মিডিয়ার বাংলাদেশের সম্প্রীতি বিরোধী অপপ্রচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

আরো পড়ুন: অস্ট্রেলিয়া যাচ্ছেন মির্জা ফখরুল

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, দলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App